বাহুতে মুরগির চামড়ার মতো দানা বা কেরাটোসিস পিলারিস সমস্যা নিয়ে জানুন। লক্ষণ, করণীয় ও ফার্মাসিস্টের পরামর্শ কীভাবে সাহায্য করতে পারে।
লক্ষণ ও কারণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, কেরাটোসিস পিলারিস একটি খুব সাধারণ ও ক্ষতিকর নয় এমন সমস্যা যেখানে ত্বকে ছোট ছোট দানা ওঠে। এটি দীর্ঘ সময় ধরে থাকতে পারে। চুলকানিও হতে পারে এবং গরমে এটি ভালো ও শীতে খারাপ হতে পারে।
- ত্বক শুষ্ক ও অমসৃণ হয়ে যায়।
- ত্বকে ছোট, ব্যথাহীন দানা দেখা দেয়।
- দানাগুলোর রং ত্বকের রঙের মতো হয়।
- সাদা ত্বকে লাল বা বাদামী ও কালো ত্বকে কিছুটা ঘনীভূত হতে পারে।
আপনার নিজের করণীয়
বেশিরভাগ মানুষের এই সমস্যাটি বছরের পর বছর থাকে এবং এটি একসময়ে নিজে থেকেই সেরে যেতে পারে। তবে আপনি নিজে কিছু নিয়ম মেনে চললে ত্বকের অবস্থার উন্নতি করতে পারেন।
- ত্বক আর্দ্র রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন।
- হালকা ও সুগন্ধিহীন সাবান এবং গোসলের সামগ্রী ব্যবহার করুন।
- ওয়াশক্লথ বা এক্সফোলিয়েটিং মিট দিয়ে আলতোভাবে ত্বক ঘষুন।
- ঠান্ডা বা কুসুম গরম পানিতে গোসল করুন।
যা বর্জন করবেন
ত্বকের ক্ষতি এড়াতে কিছু সাধারণ সতর্কতা মেনে চলা জরুরি।
- সুগন্ধযুক্ত সাবান বা গোসলের সামগ্রী ব্যবহার করবেন না যা ত্বক শুকিয়ে ফেলতে পারে।
- ত্বকে কড়া বা শক্ত স্ক্রাব ব্যবহার করবেন না, এতে অবস্থা আরও খারাপ হতে পারে।
- খুব গরম পানিতে গোসল করবেন না।
- ত্বক চুলকাবেন না, খাবেন না বা ঘষবেন না।