যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, চুল পড়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এটি সাময়িক হতে পারে এবং চিকিৎসা ছাড়াই ঠিক হতে পারে।
চুল পড়ার কারণ ও লক্ষণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) জানাচ্ছে যে, চুল পড়া সাধারণত ভয়ের বিষয় নয়। তবে মাঝে মাঝে এটি কোনো শারীরিক অসুস্থতার লক্ষণ হতে পারে। প্রতিদিন আমাদের মাথা থেকে স্বাভাবিকভাবেই কিছু চুল পড়ে যায়।
কিছু চুল পড়া স্থায়ী হয়, যা পরিবারে বংশপরম্পরায় দেখা দিতে পারে। আবার কিছু চুল পড়া সাময়িক হতে পারে।
- কোনো বড় ধরনের অসুস্থতা
- অতিরিক্ত মানসিক চাপ
- ওজন হ্রাস পাওয়া
- শরীরে লোহা বা আয়রনের অভাব
চিকিৎসা ও করণীয়
অধিকাংশ চুল পড়ার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। চুল পড়া সাময়িক হলে তা নিজে থেকেই আবার গজাতে শুরু করে। তবে চুল পড়া নিয়ে আপনার মনে কোনো দুশ্চিন্তা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
কমার্শিয়াল হেয়ার ক্লিনিকে যাওয়ার আগে চুল পড়ার আসল কারণ জানতে চিকিৎসকের কাছে যান।
- চিকিৎসক আপনার চুল দেখে কারণ বলতে পারেন।
- চুল পড়া আপনার মনস্তাত্ত্বিক অবস্থার ওপর প্রভাব ফেললে চিকিৎসককে জানান।
- কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন।
- গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা এবং নিয়মিত ওষুধ সেবনকারীদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
মানসিক স্বাস্থ্য ও সহায়তা
চুল পড়া অনেক সময় মন খারাপ বা কষ্টের কারণ হতে পারে। চুল আমাদের চেহারার একটি গুরুত্বপূর্ণ অংশ। চুল পড়ার কারণে আপনার মানসিক কষ্ট হলে কাউন্সেলিং বা মানসিক সহায়তার কথা ভাবতে পারেন।
কাছের স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালের সাহায্য নিয়ে আপনি মানসিক সহায়তা পেতে পারেন।
- সহায়তা দলের সাথে যুক্ত হতে পারেন।
- একই পরিস্থিতিতে থাকা অন্য মানুষের সাথে কথা বলতে পারেন।