চোখের পাতার কিনারায় প্রদাহ বা ব্লেফারাইটিস সমস্যা এবং এর সাধারণ লক্ষণ, ঘরোয়া যত্ন ও কখন চিকিৎসকের কাছে যেতে হবে তা জেনে নিন।
চোখের পাতার কিনারায় প্রদাহ ও এর লক্ষণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, চোখের পাতার কিনারায় প্রদাহ বা ব্লেফারাইটিস এমন একটি সমস্যা যাতে চোখের পাতা ফুলে যায় এবং চুলকায়। এটি সাধারণত গুরুতর কিছু নয় এবং নিয়মিত পাতা পরিষ্কার করলেই এটি ঠিক করা যায়।
- চোখের পাতা ব্যথা করা
- চোখ চুলকানো
- চোখে বালু পড়ার মতো অনুভূতি হওয়া
- পলকের গোড়ায় খোসা বা প্রলেপ জমা
- সকালে ঘুম থেকে ওঠার পর পাতা লেগে থাকা
করণীয় ও বর্জনীয়
নিয়মিত চোখের যত্ন নিয়ে এই সমস্যা থেকে দূরে থাকা সম্ভব। তবে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে।
- দিনে দুইবার চোখের পাতা পরিষ্কার করুন
- লক্ষণ ভালো হয়ে গেলেও চোখ পরিষ্কার করা চালিয়ে যান
- লক্ষণ থাকা অবস্থায় কন্টাক্ট লেন্স পরবেন না
- লক্ষণ থাকা অবস্থায় আইলাইনার ও মাসকারার মতো মেকআপ ব্যবহার করবেন না
চোখ পরিষ্কার করার নিয়ম
সঠিক নিয়মে চোখ পরিষ্কার করলে আরাম পাওয়া যায় এবং ময়লা দূর হয়।
- একটি পরিষ্কার কাপড় বা তুলা কুসুম গরম পানিতে ভিজিয়ে ৫ থেকে ১০ মিনিট বন্ধ চোখের পাতার ওপর রাখুন।
- প্রায় ৩০ সেকেন্ড ধরে আলতোভাবে চোখের পাতা ম্যাসাজ করুন।
- তুলা বা কটন বাড দিয়ে চোখের পাতা পরিষ্কার করুন। পানির সাথে সামান্য বেবি শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
- খোসসা বা ময়লা কমাতে চোখের পাতার কিনারায় আলতোভাবে মুছুন।