শিশুর জ্বর ও গায়ের তাপমাত্রা বাড়লে ঘরে কীভাবে যত্ন নেবেন এবং কোন লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসক বা হাসপাতালে যেতে হবে, সে বিষয়ে জানুন।
শিশুর জ্বর ও তাপমাত্রা মেপে দেখার উপায়
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, ছোট শিশুদের জ্বর হওয়া একটি খুব সাধারণ বিষয়। সাধারণত ১ থেকে ৪ দিনের মধ্যে তাপমাত্রা স্বাভাবিক হয়ে যায়। কাশি, ঠান্ডা লাগা, জলবসন্ত বা টিকার মতো সংক্রমণের বিরুদ্ধে শরীর লড়াই করার প্রাকৃতিক উপায় হলো জ্বর।
- বুক বা পিঠ স্পর্শ করলে স্বাভাবিকের চেয়ে বেশি গরম লাগা বা ঘেমে যাওয়া।
- ডিজিটাল থার্মোমিটার দিয়ে বগলের নিচে তাপমাত্রা মেপে দেখুন।
- গোসল বা কম্বল মুড়িয়ে রাখার পর তাপমাত্রা মেপে বেশি মনে হলে কিছু সময় অপেক্ষা করে আবার মাপুন।
ঘরে শিশুর যত্ন নেওয়ার নিয়ম
শিশুর জ্বর হলে সাধারণত ঘরেই যত্ন নেওয়া সম্ভব। শিশুকে নিয়মিত পর্যবেক্ষণ করুন, বিশেষ করে রাতের বেলাতেও খেয়াল রাখুন। শিশু বা স্তন্যদানকারী মায়ের যেকোনো ওষুধের ক্ষেত্রে আগে চিকিৎসককে জিজ্ঞেস করুন।
- শিশুকে প্রচুর তরল দিন, শিশু বুকের দুধ খেলে তা স্বাভাবিকভাবে চালিয়ে যান।
- শিশু খেতে চাইলে খাবার দিন এবং ঘরবন্দি রাখুন।
- শিশুর অস্বস্তি হলে কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন।
জ্বর হলে যা করা যাবে না
জ্বর কমানোর জন্য ভুল পদক্ষেপ শিশুর ক্ষতির কারণ হতে পারে। তাই সতর্ক থাকা জরুরি।
- শিশুর গায়ের কাপড় পুরোপুরি খুলে ফেলবেন না বা শরীর পানি দিয়ে স্পঞ্জ করবেন না।
- অতিরিক্ত কাপড় বা কম্বল দিয়ে ঢেকে রাখবেন না।
- ১৬ বছরের কম বয়সী শিশুকে অ্যাসপিরিন দেবেন না এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া প্যারাসিটামল ও আইবুপ্রোফেন অদলবদল করে দেবেন না।