প্রতিদিন ফল ও সবজি খাওয়ার স্বাস্থ্য উপকারিতা এবং প্রতিদিন অন্তত পাঁচ পরিবেশন ফল ও সবজি খাওয়ার নিয়ম সম্পর্কে জানুন নারীর কথায়।
কেন খাবেন ফল ও সবজি
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, ফল ও সবজি সুষম খাদ্যের অংশ এবং এগুলো আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে। প্রতিদিন বিভিন্ন ধরনের অন্তত ৫ পরিবেশন ফল ও সবজি খাওয়ার উল্লেখযোগ্য স্বাস্থ্য উপকারিতা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী দিনে অন্তত ৪০০ গ্রাম ফল ও সবজি খাওয়া উচিত।
- এতে ভিটামিন, মিনারেল, ফোলেট, ভিটামিন সি ও পটাশিয়াম থাকে।
- এটি পরিপাকতন্ত্র সুস্থ রাখতে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে।
- এতে ফাইবার থাকায় অন্ত্রের ক্যানসারের ঝুঁকি কমে।
- এতে ফ্যাট ও ক্যালোরি সাধারণত কম থাকে।
কোন কোন খাবার তালিকায় রাখবেন
আপনার ৫ পরিবেশন খাবারে বিভিন্ন ধরনের ফল ও সবজি রাখা উচিত। কারণ, ভিন্ন ভিন্ন ফল ও সবজিতে আলাদা পুষ্টি উপাদান থাকে। তবে মনে রাখবেন, আলু জাতীয় খাবার এর মধ্যে পড়ে না কারণ এগুলো মূলত শর্করা যোগ করে।
- তাজা ফল ও সবজি
- হিমায়িত বা ক্যানজাত ফল ও সবজি
- শুকনো ফল বা জুস