গ্যাংগ্রিন হলো একটি গুরুতর সমস্যা যেখানে শরীরের কোনো অংশ মারা যেতে শুরু করে। এর লক্ষণ, কারণ ও করণীয় সম্পর্কে বিস্তারিত জানুন।
গ্যাংগ্রিন কী এবং এর লক্ষণ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, গ্যাংগ্রিন হলো একটি গুরুতর অবস্থা যেখানে শরীরের কোনো অংশ, যেমন আঙুল বা পায়ের পাতা মারা যেতে শুরু করে। এটি ডায়াবেটিস বা রক্ত চলাচলে সমস্যা সৃষ্টিকারী কোনো রোগ, অথবা গুরুতর সংক্রমণ বা আঘাতের কারণে হতে পারে।
- আক্রান্ত অংশের ত্বক লালচে, বেগুনি বা কালো বর্ণ ধারণ করা।
- ত্বক ঠান্ডা বা অসাড় মনে হওয়া।
- আক্রান্ত স্থানে ব্যথা হওয়া যা ক্রমান্বয়ে বাড়তে পারে।
- ত্বকে ফোসকা বা ক্ষত হওয়া এবং সেখান থেকে পুঁজ বা রক্ত পড়া।
ঝুঁকি কমানোর উপায় ও করণীয়
রক্ত চলাচলে সমস্যা বা ডায়াবেটিস থাকলে গ্যাংগ্রিনের ঝুঁকি বাড়ে। জীবনযাত্রায় কিছু পরিবর্তন এনে এই ঝুঁকি কমানো সম্ভব।
- ধূমপান ছাড়ার চেষ্টা করুন।
- সুস্থ খাবার খান এবং নিয়মিত ব্যায়াম করুন।
- ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা উচ্চ কোলেস্টেরলের ওষুধ নিয়মিত খান।
- ডায়াবেটিস থাকলে প্রতিদিন পা পরীক্ষা করুন এবং কোনো পরিবর্তন দেখলে চিকিৎসককে জানান।
পরীক্ষা ও চিকিৎসা
হাসপাতালে গ্যাংগ্রিনের নানা ধরনের পরীক্ষা করা হতে পারে। অবস্থা বুঝে চিকিৎসকরা চিকিৎসা দিয়ে থাকেন। কোনো ওষুধের বিষয়ে কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন।
- রক্ত পরীক্ষা ও বায়োপসি।
- আল্ট্রাসাউন্ড, এক্স-রে, সিটি স্ক্যান বা এমআরআই স্ক্যান।
- মৃত টিস্যু অপসারণ বা রক্ত সরবরাহ ফিরিয়ে আনার জন্য সার্জারি।
- সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক ওষুধ।