হেঁচকি সাধারণত কয়েক মিনিট স্থায়ী হয়। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, কিছু সহজ ঘরোয়া উপায়ে আপনি নিজেই হেঁচকি কমাতে পারেন।
হেঁচকি থামানোর ঘরোয়া উপায়
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে যে বেশিরভাগ মানুষের হেঁচকি কিছুক্ষণ পর নিজে থেকেই চলে যায়। তবে আপনি নিজেই কিছু সহজ ঘরোয়া পদ্ধতি চেষ্টা করতে পারেন। যদিও এগুলো সবার ক্ষেত্রে কাজ করার কোনো নিশ্চিত প্রমাণ নেই।
- একটি কাগজের ব্যাগে শ্বাস নিন, তবে ব্যাগটি আপনার মাথার ওপর রাখবেন না।
- আপনার হাঁটু বুকের কাছে টেনে আনুন এবং সামনের দিকে ঝুঁকে থাকুন।
- এক চুমুক বরফ-ঠান্ডা পানি পান করুন।
- কিছু দানাযুক্ত চিনি গিলে খান।
- একটি লেবুতে কামড় দিন বা ভিনেগারের স্বাদ নিন।
- অল্প সময়ের জন্য আপনার শ্বাস আটকে রাখুন।
কোন কাজগুলো করা উচিত নয়
হেঁচকি এড়াতে বা কমাতে কিছু নির্দিষ্ট অভ্যাস ও খাবার বর্জন করা জরুরি। এগুলো পেটে বাতাস প্রবেশ করাতে পারে।
- মদ্যপ, কোমল পানীয় বা গরম পানীয় পান করবেন না।
- চুইঙ্গাম চিবোবেন না এবং ধূমপান করবেন না।
- ঝাল খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
- খাবার খুব দ্রুত খাবেন না।
- খুব গরম কিছু খাওয়ার পরপরই খুব ঠান্ডা কিছু খাবেন না।
কেন হেঁচকি ওঠে
সাধারণত হেঁচকি ওঠার পেছনে কোনো স্পষ্ট কারণ থাকে না। তবে কিছু বিষয় এর জন্য দায়ী হতে পারে:
মানসিক চাপ বা অতিরিক্ত উত্তেজনা।