সাধারণ শব্দ অনেক বেশি জোরে বা অস্বস্তিকর মনে হলে তাকে হাইপারাকুসিস বলে। এর লক্ষণ ও করণীয় সম্পর্কে জানুন।
শব্দ সংবেদনশীলতা বা হাইপারাকুসিস কী
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, হাইপারাকুসিস হলো এমন একটি অবস্থা যেখানে দৈনন্দিন শব্দ আপনার কাছে অনেক বেশি জোরে মনে হয়। এটি হঠাৎ করে শুরু হতে পারে অথবা সময়ের সাথে সাথে বাড়তে পারে।
এটি এক বা দুটি কানকে প্রভাবিত করতে পারে। কিছু সাধারণ শব্দ যেমন কয়েনের আওয়াজ, কুকুরের ডাক, গাড়ির ইঞ্জিন, কারো চিবানোর শব্দ বা ভ্যাকুয়াম ক্লিয়ারের শব্দ আপনার কাছে খুব জোরে বা কষ্টদায়ক হতে পারে।
- কয়েনের খন্ খন্ শব্দ
- কুকুরের ঘেউ ঘেউ শব্দ
- গাড়ির ইঞ্জিন ও চিবানোর শব্দ
করণীয় ও বর্জনীয় বিষয়
দৈনন্দিন জীবনে কিছু নিয়ম মেনে চললে কিছুটা আরাম পাওয়া সম্ভব। তবে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি।
কোনো ওষুধ বা ক্রিমের ক্ষেত্রে কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন। গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা, শিশু এবং যারা নিয়মিত ওষুধ খান, তাদের যেকোনো ওষুধ নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
- শ্বাসের ব্যায়ামের মতো কিছু শিথিলকরণ কৌশল চেষ্টা করুন
- সব সময় কানের প্লাগ বা মাফ পরে থাকবেন না
- শব্দ পুরোপুরি এড়িয়ে চলবেন না