ইকথিওসিস হলো ত্বক শুকনো ও আঁশযুক্ত হয়ে যাওয়ার সমস্যা। সঠিক যত্নে এর লক্ষণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। জেনে নিন এর লক্ষণ ও ত্বক ভালো রাখার উপায়।
ইকথিওসিস কী এবং কেন হয়?
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, ইকথিওসিস হলো ত্বক সংক্রান্ত কিছু বিরল সমস্যার সমষ্টি, যার ফলে ত্বক অতিরিক্ত শুকনো ও আঁশযুক্ত হয়ে পড়ে।
এটি সাধারণত জন্মগতভাবে হতে পারে, আবার বয়সের যেকোনো পর্যায়ে অন্য কোনো শারীরিক সমস্যা বা ওষুধের প্রতিক্রিয়ার কারণেও দেখা দিতে পারে।
- ত্বক খসখসে, শক্ত ও পুরু হয়ে যেতে পারে।
- সাধারণত হাত, পা, মুখমণ্ডল বা সারা শরীরে এই সমস্যা দেখা দেয়।
- কিছু ক্ষেত্রে ফোস্কা পড়া, চুল পড়ে যাওয়া বা চামড়া টানটান হওয়ার মতো সমস্যা হতে পারে।
ঘরোয়া যত্ন ও করণীয়
সঠিক নিয়মে ত্বকের যত্ন নিলে এই রোগের অস্বস্তি অনেকটাই কমানো যায়।
ত্বকের আর্দ্রতা বজায় রাখতে কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন। গর্ভবতী, স্তন্যদানকারী মা, শিশু এবং নিয়মিত ওষুধ খাওয়া ব্যক্তিরা যেকোনো মলম ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন।
- গোসল বা হাত-মুখ ধোয়ার পর ত্বক ভেজা থাকতেই দিনে অন্তত একবার ময়েশ্চারাইজিং ক্রিম বা লশন ব্যবহার করুন।
- মাথার ত্বকে আঁশ থাকলে চুল ভেজা থাকা অবস্থায় চিরুনি দিয়ে আস্তে আস্তে আঁচড়ে নিন।
- প্যারাফিনযুক্ত মলম ব্যবহার করলে আগুন বা ধূমপান থেকে দূরে থাকুন।
- আক্রান্ত ত্বকে সাধারণ সাবান ব্যবহার করা থেকে বিরত থাকুন।
চিকিৎসার সাধারণ ধারণা
ইকথিওসিসের ধরন অনুযায়ী চিকিৎসক প্রয়োজনীয় ব্যবস্থার পরামর্শ দেন।
যদি অন্য কোনো শারীরিক সমস্যা বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এই লক্ষণ দেখা দেয়, তবে সেই মূল সমস্যার চিকিৎসা করা হলে ত্বক স্বাভাবিক হতে শুরু করে।
- ত্বক আর্দ্র ও নরম রাখার জন্য বিশেষ লশন বা মলম দেওয়া হতে পারে।
- ত্বকের মরা চামড়া তোলার জন্য বিশেষ ক্রিম বা ইনফেকশন হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।