পারকিনসন রোগ এমন একটি স্বাস্থ্য সমস্যা যেখানে মস্তিষ্কের কোষ নষ্ট হয়। এর লক্ষণ, কারণ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন।
পারকিনসন রোগ কী?
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, পারকিনসন রোগ এমন একটি অবস্থা যেখানে মস্তিষ্কের কিছু অংশ দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। মস্তিষ্কের নির্দিষ্ট কোষ নষ্ট হওয়ার কারণে ডোপামিন নামক রাসায়নিকের পরিমাণ কমে যায়, যা শরীরের নড়াচড়া নিয়ন্ত্রণ করে।
- এটি সাধারণত ৫০ বছরের বেশি বয়সীদের বেশি হয়।
- পুরুষরা মহিলাদের তুলনায় সামান্য বেশি আক্রান্ত হন।
- বংশগত এবং পরিবেশগত কারণে এটি হতে পারে।
প্রধান লক্ষণসমূহ
এই রোগের লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পায় এবং সময়ের সাথে সাথে বাড়তে পারে। প্রধান উপসর্গগুলো জানা থাকলে সময়মতো ব্যবস্থা নেওয়া সহজ হয়।
- শরীরের নির্দিষ্ট অংশে অনিচ্ছাকৃত কাঁপুনি বা ট্রেমর হওয়া
- ধীর গতিতে চলাফেরা করা
- মাংসপেশি শক্ত ও অনমনীয় হয়ে যাওয়া
- মনমরা ভাব, উদ্বেগ, ভারসাম্যহীনতা এবং ঘুমের সমস্যা
চিকিৎসা ও করণীয়
প্রাথমিক পর্যায়ে লক্ষণগুলো মৃদু হওয়ায় কোনো চিকিৎসার প্রয়োজন নাও হতে পারে। তবে চিকিৎসকের নিয়মিত পর্যবেক্ষণে থাকা জরুরি।
- শারীরিক কসরত ও পেশাগত থেরাপির সাহায্য নেওয়া
- চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করা
- কোনো ওষুধ বা ক্রিম ব্যবহারের ক্ষেত্রে কোনটা উপযুক্ত তা ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন
- গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা, শিশু এবং নিয়মিত ওষুধ সেবনকারীদের যেকোনো চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসককে জানাতে হবে