সাপে কাটলে কী করা উচিত এবং কী করা নিষেধ, তা জেনে নিন। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) এর তথ্য অনুযায়ী এই জরুরি নির্দেশনা দেওয়া হলো।
সাপে কাটলে কী করবেন
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে যে সাপে কাটলে যত দ্রুত সম্ভব পরীক্ষা করানো জরুরি।
- শান্ত থাকুন, কারণ বেশিরভাগ সাপের কামড় গুরুতর হয় না।
- শরীরের যে অংশে কামড়েছে তা যতদূর সম্ভব স্থির রাখুন।
- সম্ভব হলে রিকভারি পজিশনে শুয়ে থাকুন।
- ব্যথার জন্য প্যারাসিটামল খেতে পারেন।
- সাপটির রঙ ও নকশা মনে রাখার চেষ্টা করুন কিংবা নিরাপদ দূরত্ব থেকে ছবি তুলে রাখুন।
- ত্বক ফুলে যাওয়ার আশঙ্কায় কামড়ের আশপাশের গহনা খুলে ফেলুন এবং ঢিলেঢালা পোশাক পরুন।
সাপে কাটলে যা যা করবেন না
কিছু ভুল কাজ সাপের কামড়ের ক্ষেত্রে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তাই নিচের বিষয়গুলো থেকে সাবধান থাকুন।
- সাপের কাছে যাবেন না বা এটি ধরার কিংবা মারার চেষ্টা করবেন না।
- বিষ চুষে বের করার বা ক্ষতস্থান কাটার চেষ্টা করবেন না।
- যেখানে কামড়েছে তার চারপাশে শক্ত করে কিছু বাঁধবেন না।
- অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন খাবেন না, কারণ এতে রক্তপাত বেড়ে যেতে পারে।
হাসপাতালে কী চিকিৎসা হয়
সাপে কাটলে সাধারণত কমপক্ষে ২৪ ঘণ্টা হাসপাতালে থাকতে হয়।
- ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করা হয়।
- টিটানাস থেকে সুরক্ষার জন্য ইনজেকশন দেওয়া হতে পারে।
- বিষাক্ত সাপে কাটলে শিরায় ড্রপের মাধ্যমে বিশেষ ওষুধ দেওয়া হয়।