কনুইয়ের ব্যথা বা টেনিস এলবো কী, এর লক্ষণ, ঘরোয়া উপায় এবং চিকিৎসকের কাছে কখন যেতে হবে সে সম্পর্কে জানুন এই লেখায়।
টেনিস এলবো কী এবং কেন হয়
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, টেনিস এলবো এমন একটি অবস্থা যার কারণে কনুইয়ের বাইরের দিকে ব্যথা হয়। কনুইয়ের টেন্ডনগুলোতে প্রদাহ হলে এই সমস্যা হতে পারে। টেন্ডন হলো শক্ত রশি যা পেশিকে হাড়ের সাথে যুক্ত করে।
- কোনো কিছু শক্ত করে ধরা এবং বারবার কবজি ও বাহু ঘোরানো কাজ করলে এই সমস্যা হতে পারে।
- টাইপিং বা মাউস ব্যবহার করার মতো কম্পিউটার সংক্রান্ত কাজ।
- সেলাই করা বা স্ক্রু ড্রাইভার ব্যবহারের মতো হাতের কাজ।
- টেনিস খেলা বা বাদ্যযন্ত্র বাজানোর মতো শখের কাজ।
লক্ষণসমূহ
টেনিস এলবোর প্রধান লক্ষণ হলো কনুইয়ের বাইরের দিকে ব্যথা হওয়া। এটি হালকা অস্বস্তি থেকে শুরু করে ঘুমের ব্যাঘাত ঘটানোর মতো তীব্র ব্যথা হতে পারে।
- হাত উপরে তুললে বা বাঁকা করলে ব্যথা বাড়তে পারে।
- কোনো বস্তু শক্ত করে ধরলে ব্যথা হতে পারে।
- কবজি সরালে ব্যথা হতে পারে।
- কনুইয়ে ফোলাভাব, বাহুতে ব্যথা এবং বাহু পুরোপুরি সোজা করতে সমস্যা হতে পারে।
ঘরে বসে যা করতে পারেন
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) এর তথ্য অনুযায়ী, কনুইয়ের ব্যথা উপশমে আপনি ঘরে বসে কিছু সহজ পদক্ষেপ নিতে পারেন।
- যেসব কাজ করলে ব্যথা বাড়ে, সেগুলোর মাত্রা কমিয়ে দিন বা থেকে বিরত থাকুন।
- ব্যথা কমাতে বরফ প্যাক বা গরম সেঁক কাপড়ে পেঁচিয়ে প্রতি ২ থেকে ৩ ঘণ্টায় সর্বোচ্চ ২০ মিনিট ব্যবহার করতে পারেন।
- হাত বাঁকানো ও সোজা করার মতো সাধারণ ব্যায়াম করতে পারেন।
- কোনো ওষুধ বা জেল ব্যবহারের ক্ষেত্রে কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন।