যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, সারাক্ষণ ক্লান্তি ও অবসাদ সাধারণ বিষয় হতে পারে বা কোনো স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে।
ক্লান্তির সাধারণ কারণসমূহ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, মাঝে মাঝে ক্লান্ত বোধ করা স্বাভাবিক। কিন্তু যদি আপনি সারাক্ষণ ক্লান্ত থাকেন এবং কারণ বুঝতে না পারেন, তবে তা কোনো সমস্যার লক্ষণ হতে পারে।
- পর্যাপ্ত ঘুম না হওয়া বা ইনসোম্নিয়া
- অস্বাস্থ্যকর জীবনযাপন যেমন অস্বাস্থ্যকর খাবার খাওয়া ও কম ব্যায়াম করা
- মানসিক চাপ, বিষণ্ণতা বা জীবনের কঠিন পরিস্থিতি মোকাবেলা করা
- বয়ঃসন্ধি, গর্ভাবস্থা বা মেনোপজের মতো হরমোনের পরিবর্তন
দৈনন্দিন জীবনে যা করতে পারেন
ক্লান্তি কাটাতে আপনি ঘরে বসেই কিছু সহজ নিয়ম মেনে চলতে পারেন।
- সুষম খাবার খান এবং নিয়মিত ব্যায়াম করুন
- প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং ৬ থেকে ৯ ঘণ্টা ঘুমানোর লক্ষ্য রাখুন
- ঘুমানোর কয়েক ঘণ্টা আগে বই পড়ে, গান শুনে বা পডকাস্ট শুনে শিথিল হওয়ার চেষ্টা করুন
- ঘুমানোর ঘরটি খুব বেশি উজ্জ্বল, কোলাহলপূর্ণ বা গরম না রেখে আরামদায়ক রাখুন
যা করা থেকে বিরত থাকবেন
ভালো ঘুমের জন্য কিছু বদঅভ্যাস ত্যাগ করা জরুরি।
- ধূমপান করবেন না
- অতিরিক্ত অ্যালকোহল পান করবেন না
- ঘুমানোর আগের কয়েক ঘণ্টার মধ্যে খাবার খাওয়া, ক্যাফেইন গ্রহণ বা ব্যায়াম করা থেকে বিরত থাকুন
- ঘুমানোর আগের এক ঘণ্টা স্মার্টফোন বা কোনো স্ক্রিন ব্যবহার করবেন না