চোখের ভেতরের প্রদাহ বা ইউভেলাইটিস কী, এর লক্ষণ, কারণ এবং কখন চিকিৎসকের কাছে যেতে হবে তা জেনে নিন নারী কথায়।
চোখের ভেতরের প্রদাহ বা ইউভেলাইটিস কী
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, ইউভেলাইটিস বা আইরিটিস একটি বিরল সমস্যা, যার কারণে চোখের ভেতরের অংশে প্রদাহ হয়। জটিলতা এড়াতে এটি দ্রুত পরীক্ষা করা এবং চিকিৎসা শুরু করা খুব দরকার। সাধারণত চিকিৎসায় এটি দ্রুত ভালো হয়ে যায়, তবে সময়ে সময়ে আবার ফিরেও আসতে পারে।
- এটি সাধারণত একটি চোখকে আক্রান্ত করে, তবে দুই চোখেও হতে পারে।
- লক্ষণগুলো দ্রুত অর্থাৎ ঘণ্টা বা দিনের মধ্যে, কিংবা ধীরে ধীরে সপ্তাহ বা মাসের মধ্যে দেখা দিতে পারে।
- কখনও কখনও ইউভেলাইটিস হলে কোনো লক্ষণই প্রকাশ পায় না।
ইউভেলাইটিসের সাধারণ লক্ষণ
এই সমস্যায় আক্রান্ত হলে নানা রকম শারীরিক লক্ষণ দেখা দিতে পারে। আপনার শরীরে এক বা একাধিক লক্ষণ থাকতে পারে।
- চোখে ব্যথা হওয়া, যা পড়ার সময় আরও বেশি অনুভূত হতে পারে।
- চোখ লাল হয়ে যাওয়া বা চোখ দিয়ে পানি পড়া।
- দৃষ্টিশক্তি কমে যাওয়া বা ঝাপসা দেখা।
- আলোর দিকে তাকাতে কষ্ট হওয়া বা সেনসিটিভিটি।
- চোখের কোণায় আলো দেখা কিংবা কালো দাগ বা ভাসমান কণা দেখা।
ইউভেলাইটিসের কারণ ও চিকিৎসা
বেশিরভাগ ক্ষেত্রে ইউভেলাইটিসের নির্দিষ্ট কারণ জানা যায় না। তবে কিছু নির্দিষ্ট কারণে এটি হতে পারে। যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কিত কিছু সমস্যা, বিশেষ কিছু সংক্রমণ, চোখে আঘাত পাওয়া বা চোখের ভেতর কোনো বৃদ্ধি।
- কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন।
- গর্ভাবস্থায়, স্তন্যদানকালে বা নিয়মিত ওষুধ খেলে যেকোনো চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
- চিকিৎসক সন্দেহ করলে আপনাকে চোখের বিশেষজ্ঞের কাছে পাঠাবেন।