শিশুর ব্রংকিওলাইটিস কী, এর লক্ষণ, বাড়িতে শিশুর যত্ন এবং কখন চিকিৎসক বা হাসপাতালের সাহায্য নিতে হবে তা জেনে নিন।
ব্রংকিওলাইটিস কী এবং লক্ষণসমূহ
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, ব্রংকিওলাইটিস হলো একটি সাধারণ বুকের ইনফেকশন যা সাধারণত দুই বছরের কম বয়সি শিশু ও বেবিদের প্রভাবিত করে। এটি ব্রংকাইটিস থেকে আলাদা।
এর প্রাথমিক লক্ষণগুলো ঠান্ড লাগার মতো হয়, যেমন হাঁচি, সর্দি বা নাক বন্ধ থাকা এবং সামান্য জ্বর। এরপর অন্যান্য লক্ষণ দেখা দিতে পারে।
- কাশি হওয়া এবং দ্রুত শ্বাস নেওয়া
- খাবার খেতে বা ফিড করতে সমস্যা হওয়া
- শ্বাসের সময় শব্দ হওয়া (হুইসেল বা ঘড়ঘড়ে শব্দ)
- শিশু খিটখিটে মেজাজের হয়ে যাওয়া
বাড়িতে শিশুর যত্ন নেওয়ার উপায়
ব্রংকিওলাইটিস সাধারণত নিজে থেকেই ভালো হয়ে যায় এবং আপনি বাড়িতে আপনার শিশুর যত্ন নিতে পারেন। তবে কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন।
- শিশু জেগে থাকা অবস্থায় তাকে যতটা সম্ভব সোজা করে রাখুন, এতে শ্বাস নিতে সুবিধা হয়
- রাতসহ নিয়মিত আপনার শিশুর খোঁজ নিন
- শিশুকে পর্যাপ্ত তরল পান করান, ছোট শিশুদের ঘন ঘন অল্প পরিমাণে ফিড দিন
- শিশুর আশেপাশে ধূমপান করবেন না
যা যা করা যাবে না
শিশুর যত্নের সময় কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি যাতে অবস্থার অবনতি না ঘটে।
- ঠান্ডা পানির পটি দিয়ে বা সব কাপড় খুলে শিশুর তাপমাত্রা কমানোর চেষ্টা করবেন না
- ষোল বছরের কম বয়সি শিশুদের অ্যাসপিরিন দেবেন না
- একই সাথে বিভিন্ন ওষুধ দেওয়া থেকে বিরত থাকুন