গর্ভকালে ক্যানাবিস ইউজ ডিসঅর্ডার বা ক্যানাবিস আসক্তির রোগ নির্ণয় করা হলে প্রসবের পরের বছরে মানসিক সমস্যার কারণে জরুরি বিভাগে যাওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে।
গর্ভকালীন সময়ে ক্যানাবিস বা গাঁজা সেবনের আসক্তির সাথে প্রসবের পরের বছরে মানসিক স্বাস্থ্যের মারাত্মক সংকটের সংযোগ থাকতে পারে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বিশ লাখেরও বেশি প্রসবের ওপর পরিচালিত একটি গবেষণায় এই তথ্য দেখা গেছে।
যসব নারীর গর্ভকালে ক্যানাবিস ইউজ ডিসঅর্ডার বা ক্যানাবিস আসক্তির সমস্যা ধরা পড়েছিল, সন্তান জন্মদানের পরবর্তী এক বছরের মধ্যে তাদের মানসিক সমস্যার কারণে হাসপাতালের জরুরি বিভাগে (ইমার্জেন্সি রুম) যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। নতুন মায়েদের মানসিক স্বাস্থ্য কেমন থাকে এবং গর্ভকালীন কোনো অভ্যাসের সাথে তার কী যোগ আছে, সে বিষয়ে এই গবেষণাটি আলোকপাত করে।
সূত্র: Medical Xpress — Obstetrics Gynaecology