গর্ভাবস্থায় হৃদরোগ বা করোনারি হার্ট ডিজিজ থাকলে মা ও শিশুর কী প্রভাব পড়তে পারে এবং কী কী সতর্কতা নেওয়া প্রয়োজন তা জানা যাবে।
করোনারি হার্ট ডিজিজ ও গর্ভাবস্থার ঝুঁকি
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) বলছে, রক্তনালিতে চর্বি জমে রক্ত চলাচলে বাধা তৈরি হলে করোনারি হার্ট ডিজিজ হতে পারে। এর ফলে বুকে ব্যথা বা হার্ট অ্যাটাক হতে পারে। গর্ভাবস্থায় হৃদপিণ্ডকে বেশি কাজ করতে হয়। তাই হৃদরোগ থাকলে সঠিক যত্ন ও চিকিৎসা নেওয়া খুবই জরুরি।
- ধূমপানের অভ্যাস বা অতিরিক্ত ওজন থাকা।
- পরিবারে কম বয়সে হৃদরোগের ইতিহাস থাকা।
- উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা উচ্চ কোলেস্টেরল থাকা।
- পর্যাপ্ত শারীরিক পরিশ্রম না করা।
গর্ভধারণের পরিকল্পনা ও চিকিৎসকের যত্ন
হৃদরোগ থাকলে সন্তান নেওয়ার পরিকল্পনার শুরুতেই হৃদরোগ বিশেষজ্ঞ বা চিকিৎসকের সাথে কথা বলা উচিত। গর্ভাবস্থায় মা ও শিশুর সুরক্ষায় নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চেকআপ করানো প্রয়োজন।
- কোনো ওষুধ নিজে থেকে বন্ধ করবেন না। গর্ভবতী বা নিয়মিত ওষুধ খাওয়া রোগীরা নতুন যেকোনো ওষুধের জন্য আগে চিকিৎসকের পরামর্শ নিন। কোনটা উপযুক্ত, ফার্মাসিস্ট বা চিকিৎসককে জিজ্ঞেস করুন।
- আগে রক্তনালিতে স্টেন্ট বসানো থাকলে তা গর্ভাবস্থায় কীভাবে সামলাতে হবে তা নিয়ে কথা বলুন।
- হৃদরোগ থাকলে অভিজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে হাসপাতালে প্রসবের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হতে পারে।
গর্ভাবস্থায় সুস্থ থাকার দৈনন্দিন অভ্যাস
গর্ভাবস্থায় নিজের ও শিশুর স্বাস্থ্যের যত্ন নেওয়া আবশ্যক। কিছু স্বাস্থ্যকর অভ্যাস জটিলতার ঝুঁকি কমাতে সাহায্য করে।
- প্রতিদিন সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন।
- গর্ভাবস্থায় ওজনের পরিবর্তনের বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন।
- নিয়মিত শারীরিক পরিশ্রম করুন, তবে নতুন কোনো ব্যায়াম শুরুর আগে চিকিৎসককে জিজ্ঞেস করুন।
- ধূমপান পুরোপুরি বন্ধ করুন।